• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

AponJon

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS
Showing posts with label ওয়েব ডিজাইন. Show all posts
Showing posts with label ওয়েব ডিজাইন. Show all posts

Monday, June 29, 2015

চাঁদপুর প্রতিদিন

ওয়ার্ডপ্রেসে পোষ্টের আর্কাইভকে উলম্ব বারে প্রর্দশন করা!!

  চাঁদপুর প্রতিদিন      Monday, June 29, 2015     ওয়ার্ডপ্রেস , ওয়ার্ডপ্রেস টিপস , ওয়েব ডিজাইন      No comments   
ওয়ার্ডপ্রেসে ডিফল্ট আর্কাইভ উইজেটস এবং ক্যালেন্ডারের উইজেটস এর মাধ্যমে মাস হিসাবে আর্কাইভ দেখানো যায়। আমরা দেখাবো কিভাবে আর্কাইভ বছর/মাসের পোস্টের সংখ্যাকে উলম্ব বার আকারে প্রদর্শণ করা যায়। ফলে প্রতিটি বছর এক একটি রো হিসাবে দেখাবে এবং প্রতিটি রো তে ১২টি মাস থাকবে। যে মাসে কোন পোস্ট থাকেবে না যেই মাসের উলম্ব বার শুন্য থাকবে।



যখন কোন বছরের রো এর উপরে মাউস রাখবেন তখন উক্ত বছরের মোট পোষ্টের সংখ্যা দেখাবে এবং যখন কোন মাসের উপরে মাউস রাখবেন তখন উক্ত মাসের পোষ্টের সংখ্যা দেখাবে।
নিচেন ফাংশনটি functions.php এ লিখুন।


function royal_bar_month_archives() {
global $wpdb;
$where = "WHERE post_type = 'post' AND post_status = 'publish'";
$query = "SELECT YEAR(post_date) AS `year`, MONTH(post_date) AS `month`, count(ID) as posts FROM $wpdb->posts $where GROUP BY YEAR(post_date), MONTH(post_date) ORDER BY YEAR DESC, MONTH ASC";
$_archive = $wpdb->get_results( $query );

$last_year = (int) $_archive[0]->year;
$first_year = (int) $_archive[ count( $_archive ) - 1 ]->year;

$archive = array();
$max = 0;
$year_total = array();

foreach( $_archive as $data ) {
if( !isset( $year_total[ $data->year ] ) ) {
$year_total[ $data->year ] = 0;
}
$archive[ $data->year ][ $data->month ] = $data->posts;
$year_total[ $data->year ] += $data->posts;
$max = max( $max, $data->posts );
}
unset( $_archive );

for ( $year = $last_year; $year >= $first_year; $year-- ) {
echo '<div class="archive_year">';
echo '<span class="archive_year_label">' . $year;
if( isset( $year_total[$year] ) ) {
echo '<span class="archive_year_count">' . $year_total[$year] . ' posts</span>';
}
echo '</span>';
echo '<ol>';
for ( $month = 1; $month <= 12; $month++ ) {
$num = isset( $archive[ $year ][ $month ] ) ? $archive[ $year ][ $month ] : 0;
$empty = $num ? 'not_empty' : 'empty';
echo "<li class='$empty'>";
$height = 100 - max( floor( $num / $max * 100 ), 20 );
if( $num ) {
$url = get_month_link( $year, $month );
$m = str_pad( $month, 2, "0", STR_PAD_LEFT);
echo "<a href='$url' title='$m/$year : $num posts'><span class='bar_wrap'><span class='bar' style='height:$height%'></span></span>";
echo "<span class='label'>" . $m . "</span>";
echo "</a>";
}
echo '</li>';
}
echo '</ol>';
echo "</div>";
}
}

 নিচের সিএসএস css.php লিখুন


/* Bar Archive */
#archives ol {
margin:-3px 0 5px;
padding:0;
list-style:none;
overflow:hidden;
width:100%;
}
#archives ol li {
display:inline-block;
float:left;
width:8%;
height:30px;
margin-left:.33333%;
background:#D6E685;
}
#archives ol li.empty {
background:rgba(246, 248, 231, 0.5);
}
#archives ol li a {
display:inline-block;
width:100%;
height:20px;
background:none;
padding:0;
}
#archives ol li a:hover {
border-radius:0;
background:inherit;
}
#archives span.bar_wrap {
width:100%;
height:100%;
zbackground:#F6F8E8;
display:block;
}
#archives span.bar {
width:100%;
background:#F6F8E8;
display:block;
}
#archives ol li.not_empty:hover {
background:#44A340;
}
#archives span.label {
display:block;
width:100%;
height:10px;
font-size:10px;
text-align:center;
line-height:2px;
color:transparent;
padding:2px 0px;
}
#archives ol li.not_empty:hover span.label {
color:white;
}
#archives .archive_year_label {
font-size:12px;
font-weight:bold;
color:#1E6823;
padding-left:2px;
}
#archives .archive_year:hover .archive_year_label {
color:#333;
}
#archives .archive_year_count {
display:none;
}
#archives .archive_year:hover .archive_year_count {
display:inline;
margin-left:30px;
color:#8CC665;
}

 এবার যেখানে আর্কাইভ দেখাতে চান সেখানে নিচের ফংশনটি কল করুন?


<div id='archives'>
<?php royal_bar_month_archives(); ?>
</div>


ফলাফল নিচের স্ক্রিনশেটর মত দেখাবে
বার আর্কাইভ

Read More

Sunday, January 4, 2015

চাঁদপুর প্রতিদিন

কিভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করবেন?

  চাঁদপুর প্রতিদিন      Sunday, January 4, 2015     ওয়ার্ডপ্রেস , ওয়েব ডিজাইন , টিপস এন্ড ট্রিকস      No comments   
ওয়ার্ডপ্রেস নিয়ে যারা ডেভেলপমেন্ট শুরু করছে তারা প্রথম প্রথম খুবই আপসেট থাকে কিভাবে কি করবে। ওয়ার্ডপ্রেসের বিশাল ডকুমেন্টেশেন এবং স্কোপের কারনে সঠিক ভাবে একটা ওয়ার্কফ্লো ফলো করা কঠিন হয়ে যায় তাদের জন্য। এ বিষয়ে আমার সাজেশন হল একদম প্রাইমারী বিষয় থেকে শুরু করা। প্রথমেই প্লাগইন ডেভেলপমেন্টের দিকে না গিয়ে বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে থিম কাস্টোমাইজেশনের মত কাজ না নিয়ে বেসিক জিনিস গুলো ঝালাই করে নেয়া উচিত, যেমন


০. ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল নিয়ে কিছু সময় কাটানো উচিত। কোনটা কোথায় আছে, কিভাবে ট্যাগ বা ক্যাটেগরী (সংক্ষেপে ট্যাক্সোনমি) যোগ করা যায় বা নতুন ইউজার তৈরী করা যায়, তাদের পারমিশন দেয়া যায়, কিভাবে মিডিয়া এলিমেন্ট আপলোড করা যায় এবং পোস্টে সেগুলো অ্যাটাচ করা যায় সেগুলো জানা দরকার। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেনটের আগে এটা অবশ্যকরণীয় – কারন আমরা যদি নাই জানি যে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে কি কি দেয়া আছে, তাহলে কাজ করার সময় অযথা অনেক সময় নষ্ট হবে ওয়ার্কফ্লো বুঝতে বুঝতেই।
১. এরপর একটা সাধারণ থিম তৈরী করা উচিত একদম নিজে থেকে, ফ্রম স্ক্র‍্য্যাচ যাকে বলে। তাহলে ওয়ার্ডপ্রেসের কয়েকটা প্রয়োজনীয় জিনিস যেমন হুক (বিশেষ ভাবে অ্যাকশন হুক) , স্টাইলশিট এবং জাভাস্ক্রিপ্ট ফাইল এনকিউ করা এবং ওয়ার্ডপ্রেসের “লুপ” নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
২. এবার টেমপ্লেট ট্যাগ গুলো নিয়ে পড়াশোনা করা দরকার। কিভাবে একটা পোস্টের প্রয়োজনীয় এলিমেন্ট গুলোকে থিমের যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা প্রদর্শন করা যায়। এটা করার সময় ফিল্টার হুক সম্পর্কে প্রয়োজনীয় আইডিয়া পাওয়া যাবে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে হুক সম্বন্ধে খুব ভালো ধারণা থাকা অতি প্রয়োজনীয়। টেমপ্লেট ট্যাগগুলোর সাথে ফিল্টার হুক নিয়ে এক্সপেরিমেন্ট করা প্রয়োজন। এই সময় মিডিয়া এলিমেন্ট সঠিক ভাবে দেখানোর ব্যাপারে, রিসাইজিং, থাম্বনেইল ইত্যাদি নিয়ে পড়াশোনা করা দরকার। 
৩. ওয়ার্ডপ্রেসের পেজ টেমপ্লেট একটি অত্যন্ত শক্তিশালী ফিচার। এর যথার্থ ব্যবহার ডেভেলপমেন্ট টাইম কে কমিয়ে দিতে পারে অনেকাংশেই। সেজন্য পেজ টেমপ্লেট কি এবং কিভাবে কাজ করে, কিভাবে পেজ টেমপ্লেট গুলো একই পেজকে বিভিন্ন রকম লুক-এন-ফিল দিতে সক্ষম সেটা বুঝতে হবে। এসময় আরেকটা জিনিস বোঝা দরকার – সেটা হল ওয়ার্ডপ্রেস পেজ এবং পোস্টের মাঝে পার্থক্য, এবং কিভাবে তারা একে অন্যের সাথে রিলেটেড সেটাও।
৪. এরপর প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করা দরকার। শুরু করা উচিত শর্টকোড দিয়ে কারন সেটা এক্সাইটিং, সহজ এবং মজার। শর্টকোড নিয়ে পড়াশোনা করার সময় কিভাবে আর্গুমেন্ট নিয়ে কাজ করা লাগে সেটা অবশ্যই জানা দরকার। নেস্টেড শর্টকোড থাকতে পারে, শর্টকোডের মাঝে কন্টেন্ট থাকতে পারে – সেগুলো কিভাবে প্রসেস করতে হয় তা জানতে হবে।
৫. প্লাগইন ডেভেলপমেন্টের অ্যাডভান্স পর্যায়ে নিজে নিজে কিছু প্লাগইন তৈরী করা দরকার। বিশেষ করে ফাইল আপলোড/স্টোরেজ (মিডিয়া গ্যালারী), প্লাগইনের মাঝে স্ক্রিপ্ট এবং স্টাইলশিট এনকিউ করা, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভিজ্যুয়াল এডিটরে নতুন বাটন লাগানো, সেগুলোর কলব্যাক প্রসেস করা এবং ইউজারের রোল ও পারমিশন নিয়ে বিস্তারিত পড়াশোনা করা দরকার।
৬. সবশেষে, এতক্ষন আমরা যা শিখলাম তা হল “ফাউন্ডেশন” সেটা বুঝতে পারা। আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন সবসময় মনে রাখা উচিত যে “ডোন্ট রি ইনভেন্ট দ্য হুইল”, সুতরাং কাজের সময় প্রয়োজন অনুযায়ী আমরা ওয়ার্ডপ্রেসের বিশাআআআল রিপোজিটরীতে থার্ড পার্টি ডেভেলপারদের তৈরী করে রাখা প্লাগইন গুলো ব্যবহার করার চেষ্টা করব। লাগলে সেগুলো কাস্টোমাইজ করে নিব, তাতে না হলে নিজে ডেভেলপ করব। কিন্তু সবার আগে চেষ্টা করব যেসব জিনিশ অলরেডী অ্যাভাইলেবল আছে সেগুলো নিয়ে কাজ করার। তাতে সময় ও পরিশ্রম দুই বাঁচবে অনেকাংশে, টেনশনও কমবে। এছাড়া থিম তৈরী শুরু করার সময় একটা বয়লারপ্লেট থিম ব্যবহার করলে প্রাথমিক অনেক মাথাব্যাথা থেকে রেহাই পাওয়া যায় – এই ব্যাপারে আমার পছন্দ আন্ডারস্কোর বয়লারপ্লেট থিম।
৭. নিয়মিত ওয়ার্ডপ্রেস নিয়ে পড়াশোনা করা লাগবে। ডাব্লিউ পি টিউটস (নেটটিউটস), ওয়ার্ডপ্রেস বিগিনার, ডিগিং ইনটু ওয়ার্ডপ্রেস ইত্যাদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা উচিত এবং তাদের আপডেটগুলো ফলো করা দরকার। বিভিন্ন সময় অন্যদের তৈরী করা প্লাগইন নামিয়ে সেগুলোর কোড দেখা উচিত যাতে নিজের জ্ঞান সমৃদ্ধ হয়, প্রয়োজনের সময় যাতে সেটার প্রয়োগ করা যায়।
পরিশেষে মনে রাখা উচিত সেই ছোটবেলায় শেখা “পূঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নাহি বিদ্যা নাহি ধন হলে প্রয়োজন”। আপনার শিক্ষার ব্যবহারিক প্রয়োগ ঘটান, একজন সফল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিজেকে তৈরী করে ফেলুন
আপনার জন্য শুভকামনা রইল

সুত্র :  ওয়ার্ডপ্রেস কুকবুক
Read More

Saturday, July 12, 2014

চাঁদপুর প্রতিদিন

ব্লগার ব্লগে CSS3 Browser Support করে দেখে নিন। [ওয়েব ডিজাইনাদের জন্য]

  চাঁদপুর প্রতিদিন      Saturday, July 12, 2014     ওয়েব ডিজাইন , খবর , টিউটোরিয়াল , সিএসএস      No comments   
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় আমি একান্ত ভাবে বিশ্বাস করি মাহে রমজানে ও রোদ্র তাপদাহে আপনারা সকলে আল্লাহ রহমতে ভাল আছেন। আর আমি আপনাদের সকলে দোয়া ও ভালবাসা নিয়ে ভাল আছি। তাই আজ আমি আপনার সাথে সকলে দরকার এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটি আপনাদের জন্য অনেক প্রয়োজন বলে আমি মনে করি। কেননা আমরা নতুন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি। কেননা আমরা ভিজিটর গন এক এক জন এক এক ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকেন। তাই আমি আমার লেখা আর বিস্তারিত না করে কাজের কথায় চলে আসি। নিচের চিত্রটি দেখলে আপনারা হয়তো কিছুটা হলো বুঝতে পারবেন। চিত্রটি দেখুন তাহলে >>>>>






আর সিএসএস৩ ব্রাউজা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এবং বিস্তারিত দেখুন। আপনারা জেনে আরো খুশি হবো শুধু মাত্র সিএসএস৩ শেখার জন্য আলাদা একটি ওয়েব সাইট তৈরি করা হয়েছে সেটাও আমি আপনার কাজের সুবিধান্তে শেয়ার করছি। তাই সুয়োগ পেলে আপনারা সিএসএস-৩ টিউটোরিয়া সাইট হতে ঘুরে আসতে পারেন। কেননা সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

তাই আজ এই পর্যন্ত। আগামীতে আমি আরো নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আল্লাহ হাফেজ।
Read More

Sunday, June 1, 2014

চাঁদপুর প্রতিদিন

SEO শিখতে চান? যে যেভাবে শিখতে পারেন a to z

  চাঁদপুর প্রতিদিন      Sunday, June 1, 2014     আউটসোসিং , এসইও , ওয়েব ডিজাইন      No comments   
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো (যেমন গুগল এবং বিং) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রি ট্রাফিক বা ভিজিটর আনা যায়। সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য অনেকটাই নির্ভর করে, হতে পারে সাইটটি এডসেন্স কিংবা এফিলিয়েট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পন্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভাবনা তত বেশী। কথাটি চিরন্তন সত্য, ট্রাফিক=রেভিনিউ!

সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে। এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ইউজারের সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখাতে পারে সে ধরণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা করার সামষ্টিক প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

এসইও শিখে বিশ্বব্যাপী আকর্ষনীয় ক্যারিয়ার গঠনের করার সুযোগ রয়েছে। যেমন ব্লগিং এফিলিয়েট মার্কেটিং কিংবা নিজস্ব ব্যবসা দাড় করানোর মধ্যমে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা ছাড়া কোনভাবেই এ ক্ষেত্রগুলোতে সফলতা পাবেন না। আর ফ্রিল্যান্সিংয়েও এসইওর প্রচুর চাহিদা রয়েছে। ওডেস্ক.কম বা ফ্রিল্যান্সার.কম এর মতো অনলাইন মার্কেটপ্লেসে প্রতিমূহুর্তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক শত শত প্রজেক্ট আসছে। কাজ জানা থাকলে যে কেউ সে কাজগুলো করে। বাংলাদেশী দেশে এসইও নিয়ে অনেকেই কাজ করছেন, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে গড়ে তুলেছেন সময়ের স্মার্ট ক্যারিয়ার। বেশ সফলও বটে তারা। যথাযথ গাইডলাইন নিয়ে শুরুতে শিখে কাজ নামতে পারলে ক্যারিয়ার মসৃণ হবে তাতে কোন সংশয় নেই।
এসইও বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় আছে যা ধাপে ধাপে শিখতে হয়।
·         সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং SEO মেথড
·         কিওয়ার্ড রিসার্চ
·         সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী সাইট তৈরি
·         কনটেন্ট ডেভেলপমেন্ট প্লান
·         অনপেজ অপটিমাইজেশন
·         গুগল ওয়েবমাষ্টার টুল এবং এনালাইসিস
·         লিঙ্ক বিল্ডিং ষ্ট্র্যাটেজি এবং লিঙ্ক বিল্ডিং মেথড
·         সার্চ ইঞ্জিন র‍্যাকিং ফ্যাক্টর
·         লিঙ্ক মনিটরিং এবং রিপোর্টিং,
·         সাইট অডিট রিপোর্ট
·         স্যোসাল সিগন্যাল
·         গুগল অ্যালগরিদম আপডেট বিস্তারিত
তবে সবাইকে অনুরোধ করবো শুরুতেই গুগল কতৃক প্রকাশিত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন স্টার্টার গাইডটি পড়ে নেওয়ার জন্য, পুরো এসইও প্রসেসকে বুঝতে যথেষ্ট সহায়তা করবে।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং SEO মেথড
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে জানতে গুগলে সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন পাশাপাশি ইউটিউবে সার্চ করে ভিডিও দেখা যেতে পারে।
আপনাদের সাহায্যের জন্য নিচের লিংক গুলো দেখুন।
·         http://www.google.com/insidesearch/howsearchworks/thestory/
·         http://moz.com/beginners-guide-to-seo/how-search-engines-operate
·         http://moz.com/beginners-guide-to-seo/how-people-interact-with-search-engines
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী সাইট তৈরি
কনটেন্ট ডেভেলপমেন্ট প্লান অনুযায়ী আপনার সাইটের স্ট্রাকচার তৈরি করতে হবে যা হতে হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। প্রতিটা পেজের  ক্রলাভিলিটী ও ভিজিবিলিটি নিশ্চিত করতে কাজ করতে হবে। সাথে কন্টেন্ট টার্গেট করে কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে। ‎এসইও'তে ‪অনপেইজ কোয়ালিটি সিগনালের গুরুত্ব এখন অনেক বেশি। আর তাই ওয়েবপেইজ এবং কনটেন্ট কোয়ালিটি নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন অপ্টিমাইজাররা। ওয়েবপেইজটি এবং ওটার কনটেন্ট কেমন হলে সেটিকে কোয়ালিটি কনটেন্ট বা ওয়েবপেইজ বলা যাবে তা নিয়ে এসইও গুরুরা নানা ধরণের পরামর্শ দেন। তবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল আসলে কিভাবে একটি ওয়েবপেইজের কোয়ালিটি নিরুপণ করে? গুগলের একজন কর্মকর্তা গতবছর এ সংক্রান্ত একটি গাইডলাইন ফাঁস করে দিয়েছিলেন! এ নিয়ে বেশ সাড়া পড়ে যায় ওয়েব দুনিয়ায়। তবে কয়েকবার ফাঁস হওয়ার পর গুগল নিজেই এই ডকুমেন্টটি পাবলিক করে দেয়।  এখানথেকে গুগলের এই সার্চ কোয়ালিটি রেটিং গাইডলাইনটি ডাউনলোড করা যাবে। ডকুমেন্টটিতে ওয়েবপেইজের অনপেইজ কোয়ালিটি সিগনাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এসইও নিয়ে কাজ করতে চাচ্ছেন যেহেতু এই ডকুমেন্টটি অবশ্য পড়বেন।
কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটেটর এনালাইসিস পদ্বতি
সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্লগে প্রমোট বা অ্যাফিলিয়েট করা পণ্য বা সেবা সম্পর্কে আপনার প্রকাশিত কনটেন্ট এ ভিজিটর আনতে, পরোক্ষভাবে অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করতে কিওয়ার্ড রিসার্চ একটি জরুরী বিষয়।
কিওয়ার্ডের রিসার্চের ধাপগুলো হবে এমন
·         কিওয়ার্ড সাজেশন
·         ব্রেইনস্ট্রমিং
·         কিওয়ার্ড ফিল্টারিং
·         কিওয়ার্ড গ্রুপিং
·         কম্পিটিটর সাইট এনালাইসিস
·         কিওয়ার্ড ফাইনালিজ
আপনি কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে পছন্দের পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। বেশি কিছু ফ্রি টুলস আছে কিওয়ার্ড রিসার্চের। এর সবচেয়ে প্রধান কাজ হলো একটি লাভবান কিওয়ার্ড খুঁজে বের করা।
 
ভালো কিওয়ার্ডের বৈশিষ্ট্য সমুহ

·         পণ্য বা সেবা সংশ্লিষ্ঠ কিওয়ার্ড হতে হবে
·         ফ্রেজিয়াল সার্চ কেমন হয় সেটাও দেখা জরুরি
·         কিওয়ার্ডটির অনেক চাহিদা থাকতে হবে বিশেষ করে একশন কিওয়ার্ড
·         সার্চে ঐ বিষয়ে যত কম রেজাল্ট দেখাবে তত ভালো
·         কিওয়ার্ডটির কম্পিটিশন কম থাকা বাঞ্চনিয়
·         সার্চ ইঞ্জিনে প্রতিযোগিতায় অবশ্যই সহজভাবে জিততে হবে।
কিওয়ার্ড রিসার্চ টুলস
·         http://www.adwords.google.com/
·         http://www.semrush.com/
·         http://www.wordtracker.com/
·         http://www.wordstream.com/keywords
·         http://ubersuggest.org
·         http://www.keyworddiscovery.com/search.html
·         http://marketsamurai.com
·         http://longtailpro.com
·         http://opensiteexplorar.org
·         http://Spy.fu
বিস্তারিত ভাবে কিওয়ার্ড রিসার্স শেখার জন্য আপনাদের সাথে একটি বই শেয়ার করছি আশা করি সবার উপকারে আসবে, এখানে ক্লিক করে ডাওনলোড করে নিন। তাছাড়া এখানে আমার একটা কম্পিটিটর সাইট এনালাইসিস করার পদ্ধতি শেয়ার করলাম, এটি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
গুগল ওয়েবমাষ্টার টুল এবং এনালাইসিস
ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে আরও ভালো ভাবে কাজ করনোর লক্ষ্যে গুগল ওয়েব মাস্টার নামক টুলস ব্যবহার করার পরামর্শ দেয়। এবং ওয়েব সাইটের পারফরমেন্স মনিটরিং করার জন্য গুগল এনালিটিক্স ইউজ করতে বলে। কিভাবে শিখবেন জানতে চান? নিচের ভিডিও দুটো দেখুন
http://www.youtube.com/watch?v=TL9zhUKsnvU
http://www.youtube.com/watch?v=mm78xlsADgc
লিঙ্ক বিল্ডিং ষ্ট্র্যাটেজি এবং লিঙ্ক বিল্ডিং মেথড
সাইটের গুরুত্ব ও গ্রহনযোগ্যতা বাড়াতে লিংক বিল্ডিং এর কোন বিকল্পই হয় না। এক একটি ব্যাকলিংক এর মাধ্যমে বাড়বে আপনার পপুলারিটি যা আপনার জন্য ভোট স্বরূপ। এর জন্য সার্চ ইন্জিন সবসময় খুজে বেড়ায় কোন সাইটের ব্যাকলিংক বেশি। লিংক বিল্ডিং সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রেজেন্টেশনটা দেখুন।
এছাড়াও বিভিন্ন লিংক বিল্ডিংয়ের পদ্ধতি শিখতে প্যাডি মোগানের বইটি পড়ুন, ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
সার্চ ইঞ্জিন র‍্যাংকিং ফ্যাক্টর
প্রতিটা সার্চ ইঞ্জিন তাঁদের নিজস্ব নিয়ম নীতি মেনে ওয়েব সাইটকে প্রথম পেজে ঠাই দেয়, এই নিয়ম নীতি গুলোকে সামষ্টিক ভাবে সার্চ ইঞ্জিন র‍্যাংকিং ফ্যাক্টর বলা হয়।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রায় ২০০ এর ও অধিক সার্চ ইঞ্জিন ফ্যাক্টর রয়েছে। প্রত্যেক এসইও অপ্টিমাইজারকে এই ফ্যাক্টরগুলো মেনে সাইট র‍্যাংক করাতে হবে।
সাইটের এসইও অডিট রিপোর্ট
কোন একটা সাইটের এসইও’র কাজ শুরু করার আগে প্রত্যেকটা বিষয় পুংখানুপুঙ্খ রূপে এনালাইসিস করতে হয়। সাইটটার উদ্দেশ্য কি? কিওয়ার্ড ব্যবহার ও টার্গেটেড কন্টেন্ট ঠিক আছে কিনা? এছাড়াও পুরো সাইটে এবং বিভিন্ন পেজগুলো অপটিমাইজ কিনা চেক করতে হয়। পাশাপাশি লিংক বিল্ডিং করা আছে কিনা এটাও জানার প্রয়োজন হয় আর তাই সাইটের এসইও অডিট রিপোর্ট তৈরি করতে হয়। কিভাবে সাইটের এসইও অডিট করতে হবে সেটার একটা টেম্পলেট দিলাম এখানে।
স্যোসাল সিগন্যাল
বর্তমানে এসইও’তে একটি সাইটকে ভালো অবস্থানে নিয়ে আসতে হলে অবশ্যই স্যোসাল মিডিয়া যেমন ফেসবুক, গুগল প্লাস, টুইটার, পিন্টারেস্ট প্রভৃতি সাইটকে গুরুত্ব দিতে হবে।
গত বছর গুগল জোরেসরে সার্চ ইঞ্জিনে সাইট র‍্যাংকিং এর ক্ষেত্রে স্যোসাল সিগন্যাল এর ভূমিকা স্পষ্ট করেছে। তাই স্যোসাল সিগন্যাল ফলো করতে হবে। স্যোসাল সিগন্যাল বিষয়ে জানতে এই লিংকটা দেখুন।
গুগল অ্যালগরিদম আপডেট বিস্তারিত
প্রতি বছর গুগল ৫০০ এর অধিক ছোট বড় আপডেট করে থাকে, যা গুগলের অ্যালগরিদম আপডেট নামে পরিচিত। অ্যালগরিদম আপডেট করার মাধ্যমে গুগল ইউজারকে ১০০% প্রায়োরিটি দিয়ে সার্চ রেজাল্টকে আরও ইম্প্রুভ করতে চায়। ২০১১ সালে গুগল পান্ডা আপডেটে মাধ্যমে সার্চ রেজাল্টে প্রায় ৩৮ % পরিবর্তন। এছাড়াও স্পামারদের শায়েস্তা করতে গুগল ২০১২ সালে পেঙ্গুঈন আপডেট করে। গুগল অ্যালগরিদম আপডেট এর বিস্তারিত জানতে এই লিংকটিফলো করুন।
এসইও ফিল্ডে নিয়মিত আপ-ডু-ডেট থাকতে হয়, আপডেট জানতে নিয়মিত ভিজিট করুন এই সাইটগুলো:
·         http://moz.com/blog
·         http://searchengineland.com/
·         http://www.searchenginejournal.com/
·         http://www.seroundtable.com/
·         http://searchenginewatch.com/
·         http://earntricks.com/topics/onpageseo
চেষ্টা করলাম এসইও শেখায় এ টু জেড শেয়ার করতে, যে রিসোর্সগুলো দিয়েছি সেগুলো ভালভাবে পড়ে দেখুন। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের জন্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
Read More

Saturday, May 31, 2014

চাঁদপুর প্রতিদিন

নিজের জন্য তৈরী করে নিন ফেসবুকের মত একটা ওয়েব সাইট ফ্রীতে!!!!!!

  চাঁদপুর প্রতিদিন      Saturday, May 31, 2014     ওয়েব ডিজাইন , ব্লগার টিপস      No comments   
আজ কাল বাংলাদেশে ফেসবুকের মত সোসাল নেটওয়ার্কিং ওয়েব সাইট অনেক বেড়ে গেছে। কিন্তু অনেকের মাথায় একটা কথা আসেনা যে, যুকারবার্গ যেটা ৩-৪ বছর সাধনা করে ফেসবুক বানাল সেটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম না জানা ভাইয়ারা কিভাবে ৩-৪ দিনেই বানাইয়া ফেলেন। হ্যা উত্তর আমি দিব। তারা একটা পিএইচপি স্ক্রিপ্ট ব্যাবহার করে এরকম ওয়েব সাইট বানানোর জন্য। স্ক্রিপ্টটার নাম পিএইচপি ফক্স। এটা অনেক শক্তিশালী একটা সোসাল নেটোয়ার্কিং স্ক্রিপ্ট। এখানে ফেসবুকের মত অনেক ফিচার রয়েছে। এছারা এমন অনেক ফিচার আছে যেটা ফেসবুকে নেই।

তাহলে দেরি কেন??? এক্ষুনি তৈরি করে ফেলুন আপনার ফেসবুক  আর নিজেই হয়ে জান বাংলার যুকারবার্গ।
ডাউনলোড    http://www.mediafire.com/?t7ua8wa777slu4c
যেভাবে ইন্সটল করবেন।
১, প্রথমে সব ফাইল আপনার ওয়েব সার্ভারে আপলোড করুন।
২, যদি আপনার ওয়েব সার্ভার না থাকে তাহলে Xammp  থেকে htdocs  ফোল্ডারে বা wamp  থেকে www  ফোল্ডারে সব ফাইল কপি করুন।
৩, একটা ডাটাবেজ তৈরি করুন।
৪, আপনার ডোমেইন.কম/install/index.php  এ জান। (আপনার ওয়েব সাইটের ডোমেন নেম যদি mysite.com  তাহলে ব্রাউজারে mysite.com/install/ index.php  লিখুন। লোকাল হোস্টে করতে চাইলে mysite.com  এর যায়গাতে লিখুন localhost )
৫, এবার আপনার ডাটাবেজের ইনফরমেশন দিন।
৬, এবার স্ক্রিপ্ট টা ইন্সটল হবে। অপেক্ষা করুন।
৭, কিছুক্ষন পর আপনার প্রোফাইল ইনফরমেশন চাইবে। এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন দিন।
৮, আপনার কাজ শেষ। এবার উপরে লিখা Admin  CP তে ক্লিক করে আপনার ওয়েব সাইট নিয়ন্ত্রন করুন।

Read More
  • জনপ্রিয়
  • আলোচিত
  • আকাইভ
  • About
  • Contact Us
  • Download

If you want to customize any blogger template, so you can contact us.

Copyright © AponJon™ All Rights Reserved |